স্টাফ রিপোর্টার ॥ শনিবার একুশে ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলন-এর শহীদদের স্মরণে প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। রাত ০১টা ০১ মিনিটে দিনাজপুরের কেন্দ্রী শহীদ মিনারে পু®পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক দিনাজপুরের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোস্তফা কামাল আপন, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ নাফিস হাসনাইন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন ও প্রচার সম্পাদক আবেদ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।








