মোঃ আব্দুল আজিম, দিনাজপুর \ দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকা কে মাদক মুক্ত করার লক্ষ্যে ৭ আগস্ট শুক্রবার জুম্মা নামাজ শেষে কয়েকটি মসজিদের মুসল্লিবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার মসজিদ মোড় থেকে নতুনপাড়া, উচারমোড়, রেলব্রীজসহ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে।
“ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মাদক ব্যবসা ছেড়ে দে এই প্রতিবাদ্যকে সামনে রেখে” ৭ আগস্ট শুক্রবার জুম্মা নামাজ শেষে দক্ষিণ বাইতুন নুর জামে মসজিদের উমাম মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে শতাধিক মুসল্লীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল দক্ষিন বালুয়াডাঙ্গা মিনার মসজিদে গিয়ে একত্রিত হয়। মিছিল শেষে এলাকার চিহিন্ত মাদক ব্যবসায়ীদের বাসায় গিয়ে তাদেরকে মাদক মাদক ব্যবসা বন্ধ করার জন্য বলা হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এখনো সময় আছে আপনারা মাদক ব্যবসা বন্ধ করে জীবিকা নির্বাহের জন্য অন্য কোন ব্যবসা কিংবা কাজের সন্ধ্যানে বেরিয়ে পড়–ন। নয়তো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেলে প্রশাসনের সহযোগীতায় আপনাদের এলাকা ছারতে বাধ্য করবে। ইনশাআল্লাহ।








