রংপুর বিভাগীয় প্রতিনিধি: নিজেদের আত্মরক্ষা ও শিকারের আদি কৌশল ধরে রেখে জাতিগত বন্ধন অটুট রাখতে ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) নারী-পুরুষদের দিনব্যাপী তীর-ধনুক (তিরন্দাজ) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ ১৮ অক্টোবর শুক্রবার দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সোনাজুড়ি ফুটবল মাঠে জব মানঝি পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করেন। দিনাজপুর সদর, বিরামপুর, ফুলবাড়ী, সেতাবগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার ১৬টি দলের ১১২ জন নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় চলাকালিন উপস্থিত ছিলেন জব মানঝি পরিষদের সভাপতি বারনাবাস হেমরম, ধানজুড়ি ক্যাথলিক চার্চের ফাদার মান্যুয়েল হেমরম, শিক্ষক সামশন হেমরম, উন্নয়নকর্মী আলবিনুশ সরেন প্রমুখ।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








