স্টাফ রির্পোটার ॥ ২৩ আগষ্ঠ শনিবার শহরের মাতাসাগরস্থ পালকীয় পরিষদ কেন্দ্র মিললনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু ও যুব ফোরামের সদস্যদের নিয়ে যান্মাসিক সফলতা উদযাপন এবং ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পৌরসভা, আওলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী, শেখপুরা, শশড়া, সুন্দরবন, উথরাইল ও ফাজিলপুর ইউপির শিশু ও যুব ফোরামের সদস্যরা তাদের যান্মাসিক সাফলতা তুলে ধরলে উপস্থিত বিচারক হিসেবে বিচার করেন দিানজপুর এসিওর টেকনিকাল স্পেশালিষ্ঠ (শিক্ষা ও শিশু সুরক্ষা) জনপল স্কু, ইউএনডিসির সভাপতি মোঃ জামাল উদ্দিন ও সাংবাদিক কাশী কুমার দাস। এছাড়া ফোরামের সদস্য পায়েল, সোহাগী, তনু শ্রী, তনু, ঋতিকা ও আখি বলে “মাই লাইভ -মাই ভিশন” বই থেকে আমরা আমাদের জীবনকে কিভাবে গড়ে তুলব সেই শিক্ষা পেয়েছি যা আগামী ভবিষ্যতে কাজে লাগবে। সভাপতির বক্তব্যে দিনাজপুর এপি’র এসসিপিও বিপ্লব ক্লেমেন্ট মন্ডল বলেন, ফোরামের সদস্যদের সফলতা ও চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে শিশু সুরক্ষা, শিশু শ্রম নিরসন ও কল্যাণকর এবং মানুষের হিতকর কাজে নিজেকে উৎসর্গ করতে তোমাদের এগিয়ে আসতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইয়ুথ ফোরামের নেতা মোঃ মমিন।
বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা...







