স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের (২০২৬-২০২৯) ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন।
১৯ এপ্রিল রবিবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ নাজমুল হক, সদস্য এ্যাড. আবু রুশদ হাবীব, মোঃ শফিকুল ইসলাম জানান তফসিল অনুযায়ী আগামী ২০ এপ্রিল বিকাল ৪ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ। ২৩ এপ্রিল প্রকাশিত খসড়া ভোটার তালিকার বিষয় আপত্তি দাখিল দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। ২৪ এপ্রিল আপত্তি বিষয় নিষ্পত্তি সাড়ে ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত। ২৫ এপ্রিল বিকাল ৪ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দিনাজপুর ইনষ্টিটিউটের নোটিশ বোর্ডে। ২৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ। ৩০ এপ্রিল সাড়ে ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল। ২ মে দুপুর সাড়ে ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই। ৩ মে বিকাল ৪টায় চূড়ান্ত বৈধ-প্রার্থীর তালিকা প্রকাশ। ৫ মে দুপুর সাড়ে ৩ টা হতে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী কতৃর্ক মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়। ৭ মে বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। ২৩ মে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান এবং ঐদিনই নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন চেয়ারম্যান মোঃ নাজমুল হক আরো বলেন ত্রি-বার্ষিক নির্বাচনে সকল পদের জন্য ১হাজার টাকা নমিনেশন পেপার নির্বাচন কমিশনারের নিকট হতে ক্রয় করা যাবে এবং ভোটার তালিকা ২শত টাকার বিনিয়ময় ক্রয় করতে পারবেন। উল্লেখ্য, নির্বাচন সম্পর্কিত তথ্য প্রত্যহ অফিস চলাকালীন সময় দিনাজপুর ইনষ্টিটিউটের নির্বাচন অফিস-এ পাওয়া যাবে।







