জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর-২০২৫) গ্রæপের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের সভাপতি রনজিৎ বসাক-এর সভাপতিত্বে ২০তম সাধারণ সভায় সভাপতির প্রতিবেদন উপস্থাপনের পর সাধারণ সম্পাদক এর প্রতিবেদন পেশ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু এবং আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধক্ষ মো. সানোয়ার হোসেন।
দিনাজপুর খাদশস্য আড়ৎদার মালিক গ্রæপের সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান (ডাবলু)-এর সঞ্চালনায় ২০তম সাধারণ সভায় উপস্থিত ছিলেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি রক্তিম বসাক, সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক, দপ্তর সম্পাদক অভিজিত বসাক, কার্যনির্বাহী সদস্য অঞ্জন দত্ত, সুরেশ প্রসাদ ও মো. আব্দুল গফুর।
বার্ষিক সাধারণ সভায় বিগত সাধারণ সভার সিদ্ধান্ত পাঠ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের অফিস কর্মকর্তা মো. আখতার উজ জামান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের সাধারণ সদস্য হাসিব উদ্দীন আহাম্মদ হাশিম, মো. সিরাজুল ইসলাম, মো. মেহেরাব আলী, আব্দুল লতিফ, দিলীপ কুমার কুন্ডু, বাবুল প্রসাদ নন্দি, দুলাল ভদ্র, অর্ণব কুমার বসাক প্রমুখ।
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের ২০তম বার্ষিক সাধারণ সভা পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ##
রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু
রংপুর ব্যুরো: লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করার পর চরম বিপাকে পড়েছে আলু চাষিরা। হিমাগার থেকে আলু তোলাসহ খরচ হয়েছে...








