স্টাফ রিপোর্টার ॥ ১৮ ডিসেম্বর বুধবার “খেলাধুলায় ভরপুর- জেলা মোদের দিনাজপুর” এই শ্লোগানকে সামনে রেখে এবং মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সুইহারীস্থ দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে প্রতিবারের মতো এবারেও ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুরুতে খেলোয়ারদের সাথে পরিচিত হন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহম্মেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন। ভলিবল টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিশিষ্ট রেফারী মোঃ ওবায়েদুর রহমান। খেলা শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন শিক্ষা নিকেতন জামে মসজিদের খতিব মোঃ মাহাবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাচনাইন ইমন, আলমগীর ইসলাম ও ভূভেন্দ্রনাথ রায়। প্রতিষ্ঠানের আন্তঃ শ্রেণির শিক্ষার্থীরা ভলিবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহন করে।








