ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও ইফতারম মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ “আমরা স্বপ্ন বুনি বন্ধুত্বের মায়ায়-পথ চলি বন্ধু তোর ছায়ায়” -এই শ্লোগানকে সামনে রেখে ২৯ মার্চ শনিবার জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জিলা স্কুল-২০০১ সালের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে প্রাক্তন ছাত্র- শিক্ষক পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবু হেনা মোঃ নাজমুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সেলিম আক্তার চৌধুরী, ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সম্পাদক মোবাস্সের হোসেন, প্রচার সম্পাদক তাজবিনুর কবির। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা লায়ন এম.এ মজিদ, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব নুর মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আল আব্দুল্লাহ, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোঃ আশফাকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদের জুয়েল, বিশিষ্ট সমাজকর্মী রাহবার কবির পিয়াল, এনজিও ব্যক্তিত্ব আনোয়ারুল ইসলাম বাবলু, ডাঃ রামিম ইসলাম নুর, ডাঃ রাশেদ ও দিনাজপুর চেম্বারের পরিচালক রেজাউর রহমান হিরু। সংগঠনের শিক্ষা সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ আতিয়ার রহমান বলেন, আমরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে ৩শ জন এতিম শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ ও একাডেমি প্রস্তক বিতরণ করছি। জিলা স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীকে চিকিৎসা সেবা প্রদানের জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া আমরা দিনাজপুরবাসীর জন্য ফাউন্ডেশনের মেডিকেল কনসালটেশন ফিজিওথেরাপি সেন্টার খুলতে যাচ্ছি যা বিনামূল্যে চিকিৎসা প্রদানের কার্যক্রম শুরু হবে। শেষে সম্মানীত অতিথি ও সদস্যদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।








