জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \
নানা কর্মসূচিতে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে-২০২৬) মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে পিডিবি মোড়স্থ সংগঠনের নিজস্ব ভবন মিলনায়তনে আলোচনা সভায় জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি সৈয়দ সফু আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু।
সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক খন্দকার নয়ন উদ্দীন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রউফ বাচ্চু, শ্রম কল্যাণ উপকমিটির মেডিকেল শাখার সভাপতি শাহ্ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, কার্যকারী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু), অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষ্যে শহরের কালিতলা নিউমার্কেট প্রাঙ্গণ থেকে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ##
গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ
গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা...







