স্টাফ রিপোর্টার ॥ ৪ মে শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক
হাসপাতালে আর্ন্তজাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেন এর সহযোগিতায়
প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের সার্বিক
তত্ত্বাবধায়নে একটি মেডিকেল টিম ৩ দিন ব্যাপী বিনামূল্যে জন্মগত
ঠোঁট কাঁটা- তালু কাঁটা (টাকরা) রোগীদের প্রতি মাসের অপারেশনের
মতো এবারেও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ডায়াবেটিক হাসপাতালে গিয়ে দেখা যায়, উক্ত জন্মগত ঠোঁট কাঁটা ও
তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্পে ঔষধ প্রদানসহ
হাসপাতালে অপারেশন চলাকালীন রোগীদের খাওয়ার, যাতায়াত ভাড়া প্রদান করা
হচ্ছে। এ ব্যাপারে প্রখ্যাত প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ
খন্দকার জানান, আমরা নিয়মিত ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন
ক্যাম্প পরিচালনা করে আসছি। প্রতিমাসে দূর-দূরান্ত থেকে আগত
জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আর্ন্তজাতিক দাতব্য
সংস্থা স্মাইল ট্রেন এর সার্বিক সহযোগিতায় আমি ও আমার মেডিকেল
টিম দ্বারা এই অপারেশন ক্যাম্প পরিচালনা করার মাধ্যমে শত শত রোগীরা
বিশেষ করে শিশু রোগীরা অপারেশন শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন
করছে।







