জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
পৃথিবীটাকে যেমন পেয়েছো, তার চেয়ে অধিক সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর, স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর মর্ম বাণীকে সামনে রেখে দিনাজপুর শহরের সুইহারী নভারা উচ্চ বিদ্যালয়ে স্কাউটসের ২য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা-অনুষ্ঠান-২০২৪ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কমিশনার মো. মাতলুবুল মামুন।
রোববার (২৩ জুন-২০২৪) রাতে দিনাজপুর শহরের সুইহারী নভারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এলিজাবেদ কৌশলা রোজারিও এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কমিশনার মো. মাতলুবুল মামুন বলেন, স্কাউটিং একটি সহশিক্ষা প্রশিক্ষণমূলক আন্দোলন। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে স্কাউটিং এর কার্যক্রমের পাশাপাশি নিয়মিত পড়াশুনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। স্কাউটদের সবসময় আবেগ নয়, বিবেক দিয়ে বিবেচনা করে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সম্পাদক আনিুজ্জামান মিলন, মো. আব্দুস সালাম, রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মহানন্দ রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নভারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী রানী রায়, পঞ্চগড়ের বোদা পাথরাজ সরকারি কলেজ এর আরএসএল রওশন আরা বেগম প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







