জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যেগে গতকাল বিকেলে জেলা কার্যালয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিমিয় সভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রীনা কুমারী রায় (পারুল), সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: কুলসুম বানু (নার্গিস), চিরিরবন্দর উপজেলা পরিষদে পুনরায় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু। মত বিনিময় সভায় জনপ্রতিনিধিরা নির্বাচন কালীন প্রচারের সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানারকম প্রতিকূল অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে স্ব-স্ব অবস্থান থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নারীদের সীমাবন্ধতার কথা তুলে ধরেন তারা। মত বিনিময় শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে মহিলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







