দিনাজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর-২০২৪) দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি অর্চনা অধিকারী, রতœা মিত্র, সাধারন সম্পাদক রুবিনা আকতার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষ্যে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








