স্টাফ রিপোর্টার ॥ ইসলাম শান্তির ধর্ম আর এই ধর্মের সব থেকে বড় ও শখের ইবাদত মক্কা নগরীতে গিয়ে তা-অয়াফ করা, যা বিশ্লেষন করে মানুষ বলে নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) এর কবর জিয়ারত অথবা নবীজীর রোজা মোবারক হাত তুলে দোয়া করা। ইসলাম ধর্মে মা-বাবার পরে হাজীদের মর্যাদার স্থান দিয়েছেন মহান আল্লাহ সুবাহানতাল্লাহ্। তাই তো হাজীদের সম্মানীত করতেই এই ব্যতিক্রমী আয়োজন।
২৮ জুলাই ২০২৪ ইং রবিবার দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর আয়োজনে চেয়ারম্যানের কার্যালয়ে শিক্ষাবোর্ডে কর্মরত হিসাব সহকারী জাহান-ই-গুলবাহার (কচি), নিম্নমান সহকারি মামুনুর রশিদ ও অফিস সহায়ক রাহিনুর ইসলাম রায়হান এই তিন জন হজ্ব করে সুস্থ্য ভাবে ফিরে এসে কর্মস্থলে যোগদান করায় মহান আল্লাহ তাল্লাহ্র প্রতি শুকরিয়া আদায় করে তাদের কে ফুলের তোড়া হাতে দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।
এসময় তিনি বলেন, ভালো কাজকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে আমি সব-সময় প্রস্তুত। আজকের এই আনুষ্টানিকতায় বলে দেয় বোর্ডের সকলেই একে অপরকে ভালোবাসে। আপনাদের এই ভালোবাসা দেখে আমি মুগদ্ধ। যারা হজ্ব করে এসেছেন তাদের কে স্বাগত জানাই। যেই পবিত্র ভুমিতে আপনারা আল্লাহর কাছে ভালো ভাবে চলাফেরার শপথ করে এসেছেন, সেই নীতি নৈতিকতা কে ধরে রেখে নিজের কর্মস্থলকে পবিত্র রাখবেন। সকলেই যে যার অবস্থান থেকে আন্তরিকতার সহিত কাজ করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সচিব প্রফেসর দেলোয়ার হোসেন প্রধান।
সল্প পরিসরের আলোচনায় মনমুগ্ধ কর উপস্থাপনায় দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী বলেন,পবিত্র মক্কা নগরীতে হজ্ব করতে যাওয়া এটি আমাদের জীবনে সব থেকে বড় পাওয়া। প্রতিটি মুসলিম ভাই বোনদের মনের বাসনা থাকে হজ্ব করতে যাওয়া। আমাদের শিক্ষাবোর্ড থেকে দুই ভাই এক বোন হজ্ব করে এসেছেন, আমি এটাতে অনেক আনান্দিত। তাই তাদের সম্মানিত করার লক্ষ্যে আজ আমি ছোট পরিসরে আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম প্রামানিক, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ মাহমুদুর রহমান, সহকারী কলেজ পরিদর্শক মুহাঃ খায়রুল আলম, সেকশন অফিসার সৈয়দা সানজিদা তাবাসসুম (শম্পা), মোঃ মোতাহার হোসেন, মোঃ সবর আলী, মোঃ মমিনুর ইসলাম, মোঃ ওমর ফারুক, হিসাব সহকারী মিনারা পারভীন, মোঃ বেলাল উদ্দিন, সনদ লেখক শিরিন আক্তার শিমু, সহ-সভাপতি ইউনিয়নের সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শাহজাহান সাংগঠনিক সম্পাদক শাহজাহান, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আব্দুর রফিক সহ ইউনিয়নের অন্যান্য অন্যান্য কর্মচারীবৃন্দ।
ক্যপশনঃ
২৮ জুলাই ২০২৪ ইং রবিবার দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর আয়োজনে শিক্ষাবোর্ডে কর্মরত হিসাব সহকারী জাহান-ই-গুলবাহার (কচি), নিম্নমান সহকারি মামুনুর রশিদ ও অফিস সহায়ক রাহিনুর ইসলাম রায়হান এই তিন জন হজ্ব করে সুস্থ্য ভাবে ফিরে এসে কর্মস্থলে যোগদান করায় ফুলের শুভেচ্ছা জানাতে তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। – আকাশ








