জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের হামদ/না’ত, শিশুদের ক্বেরাত প্রতিযোগিতা, হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী ভিত্তিক আলোচনা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
শনিবার (৬ সেপ্টেম্বর-২০২৫) সকাল সাড়ে ৯ টায় শিশু একাডেমী মিলনায়তনে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের হামদ্/না’ত প্রতিযোগিতা ও শিশুদের ক্বেরাত প্রতিযোগিতা (বাংলা তরজমাসহ) অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফয়জুর রহমান ফয়েজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ।
এর আগে হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী ভিত্তিক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।##
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন
দিনাজপুর সরকারি মহিলা কলজ এ্যাড. মাফাজ্জল হাসন দুলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন...








