দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর সমাপনী উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন, ক্রীড়া ও ছড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর-২০২৪) দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এর সমাপনী উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযাগিতা, সুবিধা বঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বালক ও বালিকা, বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিশুদের ক্রীড়া ও ছড়া প্রতিযোগিতা এবং বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ সমাপনী উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে।
শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ##
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








