মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
২৭ আগস্ট -২০২৬ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সড়ক সার্কেলের কনফারেন্স রুমে আয়োজিত বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সওজ – রংপুর জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমান উল্লাহ।
সম্মানিত বিদায়ী অতিথির বক্তব্য রাখেন সওজ সড়ক সার্কেল দিনাজপুরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, নবাগত তত্ত¡াবধায়ক প্রকৌশলী (স ওজ-সড়ক সার্কেল -দিনাজপুর) মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সওজ-সড়ক বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোঃ আসিফ, পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক উপ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ মাসুদ মাহমুদ ছোটন।
অনুষ্ঠানে দিনাজপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ শাহনুর রশীদ এর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মোমিনুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ মোতাহার আলী, অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (ঠাকুরগাঁও) মোঃ জহুরুল ইসলাম, ঠিকাদার মোঃ জনি,দিনাজপুর সড়ক বিভাগের রাবেয়া খাতুন, জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি, বিদায়ী অতিথি ও নবাগত তত্ত¡াবধায়ক প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান, ফুল দিয়ে বরণ ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন বিভাগ ও দপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






