স্টাফ রিপোর্টার \ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জেলা শাখার আহবায়ক ও শিক্ষাবিদ শামসুল মুক্তাদিরকে।তিনি ইউনেস্কোর শিক্ষা গবেষক ও প্রশিক্ষক হিসেবে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন এবং গেøাবাল কো-প্রসপারিটি ফাউন্ডেশনে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ¯œাতকোত্তর সম্পন্নে পর তিনি কান্ডার কার্লটন বিশ্ববিদ্যালয়ে নন প্রফিট ম্যানেজমেন্ট উচ্চতর প্রশিক্ষণ নেন এবং ইউনেস্কো কেইজো ওবুচি ফেলোশিপ অর্জন করেন। তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে গবেষক ও ইতালির ভেনিস বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দক্ষিণ কারিয়া দূতাবাস, কানাডিয়ান হাইকমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে এক প্রেস ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দেশে ১২৫টি আসনে প্রার্থী ঘোষনা করেন, যার মধ্যে দিনাজপুর সদর-৩ আসনে শামসুল মুক্তাদিরকে মনোনীত করা হয়েছে। শামসুল মুক্তাদির দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম তাহের উদ্দিন আহম্মেদ এর কনিষ্ঠ পুত্র।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







