দিনাজপুর প্রতিনিধি ॥
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী করেছে দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ।
শনিবার (২ নভেম্বর-২০২৪) র্যালী শেষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা ও র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সমিতির নির্বাহী সদস্য মোঃ ফরিদ হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








