স্টাফ রিপোর্টার ॥ ৪ এপ্রিল শনিবার জেলা প্রশাসন দিনাজপুর চত্বরের অস্থায়ী কার্যালয়ে দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ে প্রতিদেন পাঠ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ। প্রতিবেদনের উপরে মুক্ত আলোচনা করেন মোঃ শাহীন, আনিসুর রহমান, আব্দুল খলিল, জেসমিন আক্তার, মোঃ আব্দুর রহমান, মোশাররফ হোসেন, মোঃ রহমত আলী। সভায় উপস্থিত সদস্যবৃন্দরা হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন। সভার শুরুতে প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সমাজসেবা অফিসার ও সমিতির সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একের পর এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাতোর ইউনিয়নের...








