স্টাফ রিপোর্টার ॥ ১৮ মে শনিবার বালুবাড়িস্থ বন্ধন কমিউনিটি সেন্টার
মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা
শাখার আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে
চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদ সরকার (মটরসাইকেল), ভাইস চেয়ারম্যান রিনা
কুমার রায় পারুল (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ কুলসুম
বানু নার্গিস (কলস) মার্কায় প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত
হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি
সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী
বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর আওয়ামী
লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাক এনাম
উল্লাহ জেমি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম,
ব্রাহ্মণ সমিতির সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জী, সাংগঠনিক
সম্পাদক সনদ চক্রবর্তী লিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদ দিনাজপুর
জেলা শাখার সাধারন সম্পাদক জয়ন্ত মিত্র, যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জন
সরকার, খ্রিষ্টান এসোসিয়েশনের আহবায়ক হারুন বিশ্বাস, মহিলা ঐক্য
পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারন সম্পাদক মল্লিকা দাস, যুব ঐক্য
পরিষদের আহবায়ক অংকুর রায়। স্বাগত বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য
পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং। সঞ্চালকের দায়িত্ব
পালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন
সম্পাদক উত্তম কুমার রায়। সার্বিক তত্ত্বাবধয়নে ছিলেন বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ দিনাজপুর শহর শাখার সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়
চৌধুরী জুন। অনুষ্ঠানে প্রধান অতিথি পূজা উদযাপন পরিষদের সভাপতি
স্বরূপ বকশী বাচ্চু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল
চক্রবর্তী, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন হতে আগত সম্মানীত
ভোটারবৃন্দদের সাথে চেয়ারম্যান প্রার্থী ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান
প্রার্থী রিনা কুমারী রায় পারুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
মোছাঃ কুলসুম বানু নার্গিস অনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







