Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: কী বলছে ভারতের গণমাধ্যম

admin by admin
August 8, 2026
in জাতীয়, বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 2 mins read
1 0
A A
0
দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: কী বলছে ভারতের গণমাধ্যম
0
SHARES
110
VIEWS
Share on FacebookShare on Twitter

ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরের মাথায়, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রথমবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন শেখ হাসিনা। ভারতের ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি) এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এই সংবাদ সম্মেলন নিয়ে আগেই ভারতের কাছে গভীর উদ্বেগ জানিয়েছিল বাংলাদেশ। সংবাদ সম্মেলন শেষে কড়া ভাষায় এর প্রতিবাদও জানিয়েছে ঢাকা। অন্যদিকে ভারত সরকার ভাষ্য, এই আয়োজনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এত নাটকীয়তা ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত এই সংবাদ সম্মেলন হয়েছে।

এই পুরো ঘটনা ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কে এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে বিভিন্ন বিশ্লেষণও হাজির করেছে সংবাদমাধ্যমগুলো।ইন্ডিয়ান এক্সপ্রেস

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবরের শিরোনাম করেছে, ‘ক্ষমতাচ্যুতির পর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশে ফেরার প্রতিশ্রুতি শেখ হাসিনার: “তারা আমাকে মেরেও ফেলতে পারে”’

পত্রিকাটি তাদের প্রতিবেদনে লিখেছে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর বুধবার নয়াদিল্লি থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে সংবাদমাধ্যমে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বক্তব্যের বিস্তারিত উঠে এসেছে প্রতিবেদনটিতে। এতে বলা হয়, ভারতে আশ্রয় নেওয়ার দ্বিতীয় বার্ষিকীতে এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো। তবে ভারত সরকার জোর দিয়ে বলেছে যে বেসরকারিভাবে আয়োজিত এই অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, এই আয়োজনের আগে থেকেই বাংলাদেশ উদ্বেগ জানিয়ে আসছিল যে এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে।এনডিটিভি

এনডিটিভি

ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও নিউজ পোর্টাল এনডিটিভি এই খবরের শিরোনাম করেছে, ‘“বেসরকারি অনুষ্ঠান, আমরা সমর্থন করি না”: দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারত’

এনডিটিভি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যকে প্রাধান্য দিয়ে খবরটি প্রকাশ করেছে। রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং সরকার সেখানে বলা কোনো বক্তব্যকে সমর্থনও করে না।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যেসব অভিযোগ তুলেছেন সে ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই সংবাদ সম্মেলন হওয়ার আগেই আমি সরকারের অবস্থান পরিষ্কার করেছিলাম…আমি আবারও বলছি, একটি বেসরকারি গণমাধ্যমের এই আয়োজনে সরকারের কোনো ভূমিকা ছিল না। ফোরামে যা বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধ সরকার সম্পর্কে যেসব কথা বলা হয়েছে, তার কোনোটিকেই ভারত সরকার সমর্থন করে না।’

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পাকিস্তান ও বাংলাদেশকে জড়িয়ে যে অভিযোগ তুলেছেন সে ব্যাপারে রণধীর জয়সওয়াল বলেন, ভারত সব সময় প্রতিবেশী দেশ ও এই অঞ্চলের যেকোনো কর্মকাণ্ডের দিকে নজর রাখে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সবকিছু খতিয়ে দেখি এবং আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ আমরা নিয়ে থাকি।’

এনডিটিভি আরও জানায়, সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, একজন ‘পলাতক ও সাজাপ্রাপ্ত’ আসামিকে দিল্লিতে বসে সংবাদমাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তারা চরম ক্ষুব্ধ।অয়্যার

দ্য ওয়্যার

ভারতের স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়্যার এই ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করেছে। তাদের শিরোনাম ছিল, ‘ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা হাসিনার; সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ায় ভারতের ওপর ক্ষুব্ধ ঢাকা’।

দ্য ওয়্যার-এর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ এর কড়া প্রতিবাদ জানায়। ঢাকা অভিযোগ করে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হতে পারে বলে আগেই সতর্ক করা সত্ত্বেও বাংলাদেশ রাষ্ট্রের ওপর আক্রমণের জন্য ভারতের মাটিকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যের চুম্বক অংশকে উদ্ধৃত করেছে দ্য ওয়্যার।

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিস্তারিত বক্তব্যও প্রতিবেদনে তুলে ধরেছে দ্য ওয়্যার।ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডে দুটি আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথমটির শিরোনাম ছিল, ‘শেখ হাসিনার গণমাধ্যম অনুষ্ঠানে বলা কোনো মন্তব্যকে ভারত সমর্থন করে না, বলছে এমইএ’

এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য এবং শেখ হাসিনার ভাষণ তুলে ধরা হয়েছে।

দ্বিতীয় প্রতিবেদনটি ছিল একটি মতামত। এর শিরোনাম ছিল, ‘দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন কি বাংলাদেশ-ভারত সম্পর্ক মেরামতের ক্ষেত্রে বড় ধাক্কা?’

এই বিশ্লেষণে বলা হয়, যখন ভারত ও বাংলাদেশ নতুন করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে, ঠিক তখনই এই কূটনৈতিক টানাপোড়েনের ঘটনা ঘটল। বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানালেও ভারত বলছে বিষয়টি আইনি পরীক্ষাধীন রয়েছে।

এতে আরও বলা হয়, চলতি বছর ঢাকায় বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই পক্ষই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই প্রেক্ষাপটে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশের মেরুকরণ হওয়া রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে। তার বিরুদ্ধে দেশে এখনো অনেক মামলা রয়েছে, তারপরও তিনি তার সিদ্ধান্তের বিষয়ে কোনো সন্দেহ রাখেননি।ভারতীয় গণমাধ্যম

হিন্দুস্তান টাইমস

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘শেখ হাসিনার মন্তব্য থেকে আবারও দূরত্ব বজায় রাখল ভারত’

এতে বলা হয়, শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ঢাকা কড়া প্রতিক্রিয়া জানানোর পর ভারত সরকার আবারও এই ঘটনা থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে ঢাকার কড়া প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই আয়োজনে নয়াদিল্লির কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন করে না।

এ ছাড়া জ্বালানিসংকট মোকাবিলায় ভারতের কাছে বাংলাদেশের ডিজেল চাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর অনুরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে এতে।

দ্য হিন্দু

ভারতের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু খবরের শিরোনাম করেছে, ‘শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বলা মন্তব্যগুলোকে ভারত সরকার সমর্থন করে না, বলছে এমইএ’

প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, তা ভারত সরকার সমর্থন করে না।

সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া প্রতিবাদের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরেছে দ্য হিন্দু।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ

শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন ভারত ও বাংলাদেশের সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এর শিরোনাম ছিল, ‘শেখ হাসিনার আবার পাদপ্রদীপের আলোয় ফেরা: ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য এর অর্থ কী?

বিশ্লেষণে বলা হয়, শেখ হাসিনার এই প্রকাশ্য উপস্থিতি ও তার বক্তব্য বাংলাদেশের রাজনীতি এবং নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

ভারত সরকারের অবস্থান নিয়ে বিশ্লেষণে বলা হয়েছে, ভারত সরাসরি এই আয়োজনের দায় না নিলেও, এই ঘটনাকে নয়াদিল্লি একধরনের কূটনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করতে পারে। বাণিজ্য, পানি, রাজনীতি ও নিরাপত্তার মতো জটিল বিষয়গুলোতে দর-কষাকষির জন্য সাবেক প্রধানমন্ত্রীকে ব্যবহার করে হয়তো কূটনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে ভারত।

এতে বলা হয়, ‘ভারত যেভাবে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে নিরাপদে রেখেছে, তা অনেকটা দলাই লামার প্রতি নয়াদিল্লির আচরণের মতোই। দালাই লামেকে নিয়ে চীনের ক্ষোভের কথা উল্লেখ করে এতে আরও বলা হয়, দলাই লামাকে শুধু আধ্যাত্মিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডের নয়। তবে এই তিব্বতি নেতা খুব নিপুণভাবেই এই দুটির সংমিশ্রণ ঘটাতে পারেন।’

বিশ্লেষণে বলা হয়, ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি এ বছর নবায়ন হওয়ার কথা রয়েছে। তিস্তা চুক্তি এখনো সই হয়নি। বাংলাদেশ ভারতীয়দের ওপর থেকে ভিসা বিধিনিষেধ তুলে নিলেও কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা এখনো রয়ে গেছে। এমন জটিল দ্বিপক্ষীয় পরিস্থিতিতে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের তিক্ততা আরও বাড়াবে।

Views: 165

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

by admin
October 14, 2026
0
6

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনেও...

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

by admin
October 14, 2026
0
7

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
44

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
19

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
14

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
5

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      October 14, 2026
      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      October 14, 2026
      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d