রংপুর বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। আজ ২ মে শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম বলেন, বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, এখনো কোনো পতাকা বৈঠক নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে চিঠি আদান প্রদান হয়নি।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








