Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

দুই দলের কেন্দ্রীয় কর্মসূচীকে ঘিরে উত্তপ্ত মিরসরাই বিএনপির রোড মার্চ আজ, আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কাল

admin by admin
October 5, 2023
in চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এম আনোয়ার হোসেন, মিরসরাই
গেইট ওয়ে অব চিটাগাংখ্যাত মিরসরাইয়ে দেশের প্রধান দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীকে ঘিরে উত্তপ্ত মিরসরাই। আজ বৃহস্পতিবার বিএনপির রোড মার্চ পৌঁছবে মিরসরাইয়ে, মিরসরাই সদরে দুপুর ১২ টার সময় অনুষ্ঠিত হবে পথসভা। এছাড়া আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানীখ্যাত বারইয়ারহাট পৌরবাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সেখানে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
জানা যায়, প্রধান দুই বড় দলের এসব কর্মসূচীকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মিরসরাই। গত ২৯ সেপ্টেম্বর বিএনপির রোড় মার্চ কর্মসূচী সফল করতে প্রস্তুতি সভা শেষে ফেরার পথে উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে ২৫ জন আহত ও এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় জোরারগঞ্জ থানায় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ পৃথক দুইটি মামলা হয়েছে। যাতে আসামি করা হয়েছে শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে। এতে বিএনপি নেতাকর্মীরা তাদের কেন্দ্র ঘোষিত রোড মার্চ কর্মসূচীতে নির্বিঘ্নে সমবেত হতে পারবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এছাড়া মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ গিয়াস উদ্দিন গত ২৬ সেপ্টেম্বর মিরসরাই সদর ইউনিয়নের নুরজাহান কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচী শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করতে তার অনুসারীদেরকে নিয়ে প্রতিনিধি সভার আয়োজন করেন। সেখানে প্রতিপক্ষের হামলায় প্রায় ২৫ জন আহত হয়। গিয়াস উদ্দিন এই হামলার জন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির অনুসারীদের দায়ী করছেন। এই ঘটনায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের এক সমর্থক চট্টগ্রাম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। পৃথক এসব সংঘর্ষের ঘটনায় উত্তাপ ছড়াচ্ছে মিরসরাইতে, আশঙ্কা করা হচ্ছে সংঘাতের মতো ঘটনাও ঘটতে পারে।
অন্যদিকে পুলিশ বলছে, রোড মার্চ কিংবা সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত করতে দেওয়া হবে না। দুই দলকে আলাদা দুইটি স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ বলছে, দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী তারা নিজেদের শান্তি সমাবেশ জাঁকজমকপূর্ণ করতে এবং বিশাল সমাগম ঘটাতে কাজ করছে।
এদিকে বিএনপির রোড মার্চ কর্মসূচি সফল করতে বুধবার বেলা ১২ টার দিকে মিরসরাইয়ের সভাস্থল পরিদর্শন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক ওমানস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি বলেন, ‘বৃহস্পতিবারের এই সমাবেশে শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, এখানে সর্বস্তরের জনগণের স্বতস্ফূর্ত সমাগম ঘটবে।’
সমাবেশের পুলিশি অনুমতি কিংবা সমাবেশস্থল নির্ণয়ের ক্ষেত্রে কোন ধরণের বাধাবিঘ্নের সম্মুখীন হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘মিরসরাই সদরের এ স্থান আমরা নিজেরাই পছন্দ করেছি। এ ক্ষেত্রে আমরা কোন ধরণের বাধার সম্মুখীন হইনি।’
বৃহস্পতিবারের সমাবেশ ঘিরে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা কোন বাধাবিপত্তির শঙ্কা করছেন কি না জানতে চাইলে গোলাম আকবর খন্দকার বলেন, ‘শঙ্কার কোন অবকাশ নেই। এখানে চারদিক থেকে লোকসমাগম ঘটবে। পথসভা মহাসমাবেশে পরিণত হবে বলে আমার বিশ্বাস।’
এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সদস্য আবদুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক নুরুল আবছার, আজিজুর রহমান, চট্টগ্রাম জেলা ছাত্রদলের সভপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হোসেন প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘আমাদের কর্মসূচি কেন্দ্রীয় কমিটির তরফ থেকে পূর্ব ঘোষিত। সেখানে আওয়ামী লীগ এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভীতি তৈরি করতে আগের দিন (বুধবার) একযোগে ১৮ টি ইউনিটে বিক্ষোভ মিছিল দিয়েছে। তিনি আরো বলেন, ‘দলের রোড মার্চ কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই সদরে বিএনপি পথসভা করবে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণ দেবেন। এই পথসভায় প্রায় ৪০-৫০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে।’
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মিরসরাই শান্তির জনপদ। এখানে দলের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে দলের শান্তি সমাবেশ সফল ও জাঁকজমকপূর্ণ করতে এবং বিশাল জনসমাগম ঘটাতে হবে। এই প্রচারের অংশ হিসেবে বুধবার সকাল থেকে ট্রাকযোগে রোড শো এবং সন্ধ্যায় বিএনপি কর্তৃক হামলায় ছাত্রলীগ কর্মী রায়হান হোসেন রুমন নিহতের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে উপজেলার ১৮ টি ইউনিটে একযোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।’
এদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী ঘিরে তৈরি রাজনৈতিক উত্তাপের মধ্যে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ। এমন দাবী করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘রোড মার্চ কিংবা সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত করতে দেওয়া হবে না। দুই দলকে আলাদা দুইটি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি।’
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টায় মিরসরাই সদরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতারা।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া জানান, শুক্রবার দুপুর ২ টায় বারইয়ারহাট হাইওয়ে চত্বরে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেবেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফাসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা।

Views: 360

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
8

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

by admin
October 13, 2026
0
2

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
2

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 13, 2026
0
2

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
15

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d