গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজার আইডিয়াল কলেজ দুই যুগেও এমপিওভুক্ত না হওয়ায় চরম মানবেতর জীবন যাপন করছে শিক্ষক-কর্মচারীগণ। পরে প্রতিষ্ঠিত অনেক কলেজ এমপিওভুক্তির আওতায় এলেও লেংগাবাজার আইডিয়াল কলেজ ব্যতিক্রম হয়েই থেকে গেলো। অথচ সরকারী উদ্যোগে নির্মিত ৪ তলা বিশিষ্ট কলেজের একাডেমিক ভবন রয়েছে। ২ শতাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে প্রতি বছর। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে অনেকেই। শিক্ষকগণ বেতন বিহীন শিক্ষকতা করে অব্যাহতভাবে পাঠদান চালিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জল করার জন্য শিক্ষকতা করলেও নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চলছে তারা। ১৯৯৮ সালে লেংগাবাজার আইডিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি পায় ১৯৯৯ সালে। একাডেমিক স্বীকৃতি পায় ২০০৩ সালে। প্রথম পরীক্ষায় ১০ জন অংশ গ্রহণ করে ২০০১ সালে। পরবর্তীতে ২০২১ সালে পরীক্ষার্থীর সংখ্যা হয় ২২০ জন। ২০২১ সালে বিজ্ঞান বিভাগে ৮ জন এ প্লাস সহ ১৩ জন উর্ত্তীণের মাধ্যমে শতভাগ পাস নিশ্চিত হয়। মোনবিক বিভাগে একজন এ প্লাস পায়। কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান বলেন, সরকারী বেতন না পেলেও শিক্ষকগণ যথাযথ দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে ২১টি ব্যাচে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪১০ জন। চরাঞ্চলের শিক্ষার্থীরা এ কলেজ থেকে পড়াশোনা করে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। তিনি সরকারের কাছে অবিলম্বে কলেজটিকে এমপিওভুক্ত করার আবেদন জানান।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








