Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

  ‘দুদুকের তদন্ত দাবি’ তানোরে ৪ কোটি টাকা ঘুষে ৩৫টি নলকূপের ছাড়পত্র

admin by admin
June 26, 2024
in বিশেষ সংবাদ, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে প্রায় ৪ কোটি টাকা আর্থিক শুবিধার বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে ৩৫টি নলকুপের (গভীর-অগভীর) ছাড়পত্র ও  বিদ্যুৎ সংযোগ দেবার অভিযোগ উঠেছে।বিএমডিএর গভীর নলকূপ থাকলে এর ৩ হাজার ফুট এলাকার মধ্যে ব্যক্তিমালিকানাধীন গভীর বা অগভীর নলকূপ স্থাপনের নিয়ম নেই। তবে অর্থের বিনিময়ে এর কোনো তোয়াক্কা না করে বসানো হয়েছে এসব নলকূপ।তানোরবাসী এঘটনায় বিচার বিভাগীয় ও দুর্নীতি দমন কমিশনের(দুদুক) তদন্ত দাবি করেছেন।
জানা গেছে,প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামতে থাকায় এঅঞ্চলে নতুন করে কোনো গভীর অগভীর-নলকূপ না বসানোর সরকারি নির্দেশনা আছে। তবে সে নির্দেশনা অমান্য করেই এসব নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এই গুরুতর অনিয়ম করেছেন দুই কর্মকর্তা।
জানা গেছে, উপজেলায় গভীর ও অগভীর নলকূপ স্থাপন করতে হলে উপজেলা সেচ কমিটির অনুমোদন প্রয়োজন। নলকূপ স্থাপনের অনুমোদন দেওয়া হবে কি না, সে বিষয়ে সেচ কমিটি সভা করে সিদ্ধান্ত নেয়। সেচ কমিটির ছাড়পত্র পেলে পল্লী বিদ্যুৎ সমিতি ওই সব নলকূপের জন্য বিদ্যুৎ-সংযোগ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেচ কমিটির আহ্বায়ক। আর সদস্যসচিব হলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) স্থানীয় কার্যালয়ের সহকারী প্রকৌশলী। অভিযোগ পাওয়া গেছে, সেচ কমিটির সভার কার্যবিবরণী গায়েব করে দেন তানোর থেকে সদ্য বদলি হওয়া বিএমডিএর সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান। এরপর প্রায় ৩৫টি গভীর ও অগভীর নলকূপকে সভায় অনুমোদন দেওয়ার তথ্য দিয়ে তিনি পল্লী বিদ্যুৎ সমিতিকে ছাড়পত্র দিয়েছেন। বাস্তবে গত বছরের শেষ দিকে ব্যক্তিমালিকানাধীন সাতটি গভীর-অগভীর নলকূপকে অনুমোদন দিয়েছিল সেচ কমিটি।  সে সময় সেচ কমিটির সভাপতি ছিলেন তানোরের ইউএনও বিল্লাল হোসেন। বর্তমানে কিশোরগঞ্জে কর্মরত  বিল্লাল হোসেন বলেন, ‘আমি বড়জোর সাতটি গভীর-অগভীর নলকূপের অনুমোদন দিয়েছিলাম। এখন যদি ৩৫টিতে সংযোগ দেওয়া হয়, তাহলে সেটা অবৈধ। এ রকম হওয়ার সুযোগ নেই। কীভাবে হলো তা তদন্ত করা দরকার।
তানোরের বর্তমান ইউএনও ও সেচ কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগের ইউএনও আসলেই কতটি গভীর-অগভীর নলকূপকে অনুমোদন দিয়েছিলেন, তা জানতে পারিনি। কারণ, কার্যবিবরণী খাতা থাকত কমিটির সদস্যসচিব হিসেবে বিএমডিএর সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামানের কাছে। খাতার জন্য আমি কামরুজ্জামানকে কয়েক দফা ফোন করেছি। তিনি আমার ফোন ধরেননি।’
ইউএনও আরও বলেন, ‘পর পর দুটি মিটিংয়ে এ বিষয়টি আলোচনায় এসেছে। প্রথম মিটিংয়ে পল্লী বিদ্যুৎ সমিতির তানোর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জহুরুল ইসলাম ছিলেন। পরের সভায় তাঁকে কাগজপত্রসহ আসতে বলেছিলাম। সে সভায় তিনি আসেননি, প্রতিনিধি পাঠিয়েছিলেন। কিন্তু কোনো কাগজপত্র দেননি। সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হলে বিএমডিএ কিংবা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখতে পারি। সেটা লিখব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই তানোরে একের পর এক ব্যক্তিমালিকানাধীন গভীর-অগভীর নলকূপে সংযোগ দেওয়ার বিষয়টি উপজেলার সবশেষ দুটি আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচিত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সভায় জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে মোট ৪২টি গভীর-অগভীর নলকূপে সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন ৩৫টি। বাকিগুলো নবায়ন ও সংযোগের শ্রেণি রূপান্তর করা।
অভিযোগ পাওয়া গেছে, গত ফেব্রুয়ারিতে তানোরের ইউএনও বিল্লাল হোসেন বদলি হয়ে চলে যাওয়ার পর সেচ কমিটির কার্যবিবরণী খাতা গায়েব করে দেন সদস্যসচিব ও বিএমডিএর সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান। বিভিন্ন মৌজায় নতুন গভীর-অগভীর নলকূপ বসানোর অনুমোদন সেচ কমিটির আছে জানিয়ে তিনি পল্লী বিদ্যুৎ সমিতিকে ছাড়পত্র দেন। যেসব মাঠে বিএমডিএর গভীর নলকূপ আছে তার ৩ হাজার ফুট এলাকার মধ্যে ব্যক্তিমালিকানাধীন গভীর বা অগভীর নলকূপ অনুমোদন দেওয়ার সুযোগ নেই। কিন্তু অনুমোদনহীন এসব নলকূপের অনুমোদনের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে এ বিষয়টিও মাথায় রাখেননি সহকারী প্রকৌশলী।
সেচ কমিটির সদস্যসচিব প্রতিটি গভীর নলকূপের জন্য ১৫ লাখ এবং অগভীর নলকূপের জন্য ১০ লাখ টাকা করে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব নলকূপের জন্য ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে এভাবে প্রায় ৪ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, উপজেলা পরিষদের স্টেনো টাইপিস্ট তৌফিকুল ইসলাম এসব সমন্বয় করেছেন, আর পল্লী বিদ্যুৎ সমিতির তানোর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক কামাল হোসেন ঘুষের টাকার ভাগ পেয়েছেন। কামালের নিকট আত্মীয় তৌফিকুল। তৌফিকুল নলকুপ মালিকদের সঙ্গে কামালের যোগাযোগ করিয়ে  দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে সম্প্রতি সহকারী প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামানকে পাবনায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। এদিকে বিষয়টি স্বীকার করে বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলেন, ‘তার ব্যাপারে বিভিন্ন অভিযোগ আসার কারণে পাবনায় বদলি করা হয়েছে। অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি। অভ্যন্তরীণ তদন্তও চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে কথা বলতে  কামরুজ্জামানকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ধরেননি। এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির তানোর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক কামাল হোসেনকেও ফোন করা হয়। অভিযোগের বিষয় জানালে তিনি গাড়িতে থাকার কথা বলে এড়িয়ে যান। এবিষয়ে স্টেনো টাইপিস্ট তৌফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার মিটিংয়ে আলোচনার দিনই আমি বিষয়টি প্রথম শুনেছি। তার আগে কিছুই জানতাম না। তাই আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি অসত্য।#
Post Views: 240

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

by admin
September 19, 2026
0
10

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

by admin
September 19, 2026
0
17

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! নাটোর প্রতিনিধি: ব্যবসার কাজে ঢাকায় কাওরান বাজার যাওয়ার পর ১৪ দিনেও খোঁজ...

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান

by admin
September 19, 2026
0
3

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে বিভিন্ন মেয়াদে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d