মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামে চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের মনু দর্জি বাড়ির মৃত বজলের রহমানের ছেলে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তিনি এক কন্যা সন্তানের জনক।
সাইফুলের বন্ধু মোরশেদ হোসেন বলেন, ‘প্রায় ৩০ বছর আগে দুবাই যান তিনি। সৌদি আরব এবং দুবাইয়ের বর্ডার এলাকায় থাকে। বৃহস্পতিবার দুপুরে গাড়ি চালিয়ে আবুধাবী লেউয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যায়। বর্তমান তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালে রয়েছে।’
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








