দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় খাবারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার(৯ মার্চ) গভীর রাতে উপজেলার থানা ব্রিজের পশ্চিম পাড়ে জেএস ফুড কর্নারে
এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডে হোটেল ভস্মীভূত হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।
প্রতক্ষদর্শী সূত্রে জানাযায় , রাত পৌনে ১১টার দিকে দুই-তিন জন যুবক ওই হোটেলে আগুনের কথা জানালে সাথে সাথে মালিকের বাড়িতে খবর দেই। স্পটে গিয়ে দেখি ভেতর থেকে লেলিহান শিখায় আগুন জ্বলছে। ভেতরে ঢোকার কোন সাধ্য নাই। ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভায়। ফায়ার সার্ভিসে খবর দিলে অন্ততঃ আধা ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। ততক্ষণে সব পুড়ে ছাঁই হয়ে গেছে।
হোটেল মালিক মোঃ খায়রুল ইসলাম ও তার স্ত্রী বলেন, আমরা তো এখন পথে বসে গেছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলাম। কীভাবে যে ছেলে-মেয়ে নিয়ে বাঁচবো; আর কীভাবে কিস্তি চালাবো বুঝতেছিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, সহযোগিতার জন্য আমরা তার সকল তথ্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো। এটি একটি মানবিক বিষয়।
উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন সম্পর্কে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কাজ চলছে। হাইওয়ের পাশে জায়গা জমির জন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
Views: 239
Related