মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে পণ্যের মান ও বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের চলমান অভিযানে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে মূল্য চার্ট না থাকা, নিম্নমাণের পণ্য ও অতিরিক্ত দামে বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরীসহ বিভিন্ন অপরাধে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রথম শ্রেণীর নির্বাহি মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের মেসার্স নিউ সাহা টেডার্স কে ২ হাজার, গরিবিয়া হোটেল ১ হাজার ও মেসার্স আঞ্জুমান মেডিকেল হলকে ১ হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. আল-ইমরান জানান, পণ্যের মান ও বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
পবিপ্রবির উপ-উপাচার্যসহ জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও...








