দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ফজলুর রহমান গতকাল ০৯ এপ্রিল রাত ৮.৪৫ মিনিট সময় নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে ইন্তকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ৬ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ১০ এপ্রিল রবিবার সকাল ৯ টায় পটুয়াখালীতে মরহুমের প্রথম জানাজা নামায শেষে তার গ্রামের বাড়ি দুমকী উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালীতে বেলা ১১ টায় দ্বিতীয় জানাজা নামায শেষে রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-ইমরান, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেছেন।
#
Views: 260
Related