দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ ইউটিএম আইডিপি প্রকল্পের আওতায় পটুয়াখালীর দুমকিতে নতুন সংযোগ সড়ক এবং কালভার্ট উদ্ভোদন করা হয়েছে।
সোমবার(২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের তেঁতুল বাড়িয়ার পূর্বে মজিদ সিকদারের বাড়ীর বটতলা সম্মুখে নতুন সংযোগ সড়ক ও এ কালভার্ট উদ্ভোদন করা হয়েছে।
এসময়ে নির্মাণ কাজ পরিদর্শন ও উদ্ভোদন শেষে ওই সংযোগ সড়কের পাশে অনুষ্ঠিত সমাবেশে পাঙাশিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ড.হারুন অর রশীদ হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন দুমকী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সেচ্ছাসেবকলীগ পটুয়াখালী জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও দুমকী আ.লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম আকন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মজিবুর রহমান তালুকদার এবং উক্ত কাজের ঠিকাদার রিয়াজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সুশীল সমাজের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Views: 240
Related