দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এবং
রাষ্ট্রায়ত্ত্ব আর্থিক প্রতিষ্ঠান বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালনা
পর্ষদের পরিচালক মো. রাজীব পারভেজ দুমকি প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে
ইফতার মাহফিলের আয়োজন করেন।
সোমবার বিকেল ৫টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে
সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে,এম
আনোয়ারুজ্জামান চুন্নু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বেসিক ব্যাংক
লিমিটেডের পরিচালক মো. রাজীব পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদ আল মামুন। এসময় অন্যদের মধ্যে সাংবাদিক ম.মামুন খান
ফারুকী, সৈয়দ জাকির হোসেন, উজ্জল দাস রিমন, আরিফুর রহমান মামুনসহ প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন।
#








