দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার(২৬ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক(দপ্তরের দায়িত্বে) মিনহাজুইল ইসলাম ভুইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে ৬জনের এ অংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহিদুল ইসলাম রুবেল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন,সিনিয়র সহ-সভাপতি: মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি: মো. সাইদুর রহমান খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাইনুল ইসলাম সোহেল,সাংগঠনিক সম্পাদক: মো. কালাশ তালুকদার।
সংগঠন সূত্র জানায়, তৃণমূল যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা জাতীয়তাবাদী যুবদলের হাতকে শক্তিশালী করতে এবং দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
Views: 172
Related