দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে ছাত্রলীগের আয়োজনে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।
এ সময় উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামী ১৪ তারিখ বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা কর্মী সভায় সকল ইউনিয়ন থেকে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত থেকে জানান দেবে এ উপজেলায় ছাত্রলীগ ছাড়া অন্য কোন ছাত্র সংগঠন নেই।
উল্লেখ্য ৮ অক্টোবর সকাল ১০ টার দিকে উপজেলার সরকারি জনতা কলেজে একাদশ শ্রেণির নবিন শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের বেশ কিছু নেতাকর্মী আহত হন এবং ছাত্রদলের এক নেতা আটক হন।
##
Views: 327
Related