ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩ এর জন্য টিআইবি বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে। গত ১২ মে ২০২৩, শুক্রবার দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুলাই ২০২২। বিস্তারিত জানতে ভিজিট করুন https://ti-bangladesh.org/ija
মেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।








