মীর জেসান হোসেন তৃপ্তী : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাভার উপজেলা শাথার নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এর বাস ভবনে তার আমন্ত্রনে সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী বলেন,নৌকা জয়ী হলে সাভার আশুলিয়াকে কে একটি মডেল নগরীতে রূপান্তরিত করবো। এই এলাকার উন্নয়নে মানুষ নৌকায় ভোট দিবে, এই প্রত্যাশা করি। প্রার্থীকে নয়, নৌকা প্রতীককে জেতানোর আহ্বান তিনি । প্রতিমন্ত্রী আরো বলেন,প্রধানমন্ত্রী আমাকে দলীয় প্রতীক নৌকা দিয়েছেন। আমাদের হয়তো চেয়ার নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দল নিয়ে নয়। আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, সবাই নৌকার হয়ে কাজ করবো। আমি সবাইকে নিয়ে বসবো।মানুষ উন্নয়ন চায়, উন্নয়ন করতে হলে নৌকার বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল,আশুলিয়া থানার যুবলীগের আহবায়ক মো. কবির হোসেন সরকার , যুগ্ম আহবায়ক হলেন মইনুল ইসলাম ভুঁইয়া,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাভার উপজেলা শাথার সভাপতি হযরত নুর ইসলাম আল কাদরী,সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস , মোঃ সৌরভ হোসাইন, মোঃ রাজিবুল ইসলাম, মোঃ আজহার আলী , মোঃ হৃদয় , মোঃ তারেক,মোঃ লিটন হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মাষ্টার মোঃ শাহিন, মোঃ শামীম , মোঃ শফিকুল ইসলাম, মোঃ স্বাধীন, মোঃ সবুজ, মোঃ আশিক, মোঃ নুর ইসলাম, মোঃ জহিরুল ইসলাম. মোঃ নাঈম হোসাইন, মো: আল-আমিন,মোঃ আরমান, মোঃ মাহমুদ বিশ্বাস মিহাদ প্রমুখ।
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয়...








