আজ ২১ জুলাই ২০২৫ সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে শাখা সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বরিশাল জেলার সম্মানিত জেলা প্রশাসক মো:দেলোয়ার হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর
সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাধারণ নাজমুল ইসলাম সুজন,প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ মুমিনুল,অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।
স্নারক লিপিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে নিচের ৮টি দাবি উপস্থাপন করা হয়েছে, যা জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে আমরা বিশ্বাস করি।
দাবিসমূহ:
১. দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইতিপূর্বে সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
২. জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
৩. জুলাই গণহত্যার বিচার দ্রæত সময়ে দৃশ্যমান করতে হবে।
৪. ৫ই আগস্টের মধ্যে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ঘোষণাপত্র ও শহীদ সনদ প্রদান নিশ্চিত করতে হবে।
৫. জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে, যাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হয়।
৬. জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR) নির্বাচন আয়োজন করতে হবে।
৭. জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও স্মৃতি সংরক্ষণে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর নাম জুলাই শহীদদের নামে নামকরণ করতে
হবে।
৮. ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস-এর অনুমোদন বাতিল করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের ফলেই চলমান সংকট কেটে উঠে দেশের সর্বস্তরের জনতার চাহিদার
প্রতিফলন ঘটবে। ইনশাআল্লাহ।
আশা করি, জনস্বার্থে দাবি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করা হবে।








