Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী

admin by admin
October 21, 2026
in জাতীয়, বাংলাদেশ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছে। এখন দেশের উন্নয়ন ও গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পার¯পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুর নগরীর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় পূজামÐপে উপস্থিত পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছা জানান। মঙ্গলবার দুপুরে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামÐপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ স¤পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু, মহানগর কমিটির সাধারণ স¤পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগসহ সংশ্লিষ্ট নেতারা। মন্দিরে প্রবেশের পর প্রধানমন্ত্রী পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তাকে একনজর দেখতে মন্দির এলাকায় ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। রংপুর নগরীর প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্রগুলোর একটি ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির। দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর এখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন হয়। মহানবমীতে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক মন্দির কমিটির হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও সনাতন ধর্মের দরিদ্র ছাত্রীদের বিনা খরচে থাকার জন্য মন্দিরের জায়গায় একটি ৬ষ্ঠ তলা বিল্ডিং আগামী দুই বছরের মধ্যে নির্মাণ করার জন্য জেলা পরিষদকে নির্দেশ প্রদান করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সাথে সেলফি তোলেন প্রধানমন্ত্রী।
সৈয়দপুর থেকে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামÐপ পরিদর্শনের রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জের চৌপতিতে পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পথে রংপুরে আসার আগে রংয়পুর সদর উপজেলার পাগলাপীরে এক পথসভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজও করতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা। আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে রংপুর সদর উপজেলার পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। একইসঙ্গে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষক কার্ডও চালু করা হয়েছে।
এছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য গুরুজনদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রত্যেকটি শ্রেণির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার মাধ্যমে সব শ্রেণির মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি উৎসবের সময়। এ উৎসবকে সামনে রেখে তিনি সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও পার¯পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে স্বাধীন করেছে। একইভাবে এখন দেশের উন্নয়ন ও গঠনের কাজেও সব ধর্মের মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এই বাংলাদেশের নাগরিক। এই দেশ সবার, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বও সবার। পার¯পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ স¤পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক স¤পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

Views: 25

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

by admin
October 21, 2026
0
7

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় উঠেই ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২...

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

by admin
October 21, 2026
0
3

  মোঃমোমিনুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক...

মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

by admin
October 21, 2026
0
3

  মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদ প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন হাজী মির্জা...

সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়াতে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ বিতরণ

সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়াতে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ বিতরণ

by admin
October 21, 2026
0
3

  মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:   খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন আর্থ-সামাজিক...

রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভার সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভার সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

by admin
October 21, 2026
0
4

  লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সদস্য মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার...

গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত

গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত

by admin
October 21, 2026
0
8

  মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার বাবার মৃত্যুতে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেয়েছেন কারাবন্দি সাবেক ছাত্রদল নেতা রবিউল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন October 21, 2026
  • নিহত আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন October 21, 2026
  • দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক October 21, 2026
  • মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন October 21, 2026
  • সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়াতে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ বিতরণ October 21, 2026
  • রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভার সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ October 21, 2026
  • গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত October 21, 2026
  • রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে এমপি ওয়াদুদ ভূঁইয়া October 21, 2026
  • বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন October 21, 2026
  • রামগড়ে সনাতনী ৫০ অসহায় নারীকে শাড়ি বিতরণ October 21, 2026
  • পাহাড়ের প্রত্যন্ত জনপদের চিকিৎসা সেবায় সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন October 21, 2026
  • দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রংপুরে প্রধানমন্ত্রী October 21, 2026
  • কারাগারে থেকেও আসামি বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল ধারণার ব্যাখ্যা October 21, 2026
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা এসবিএস জিপারের উৎপাদন শুরু, কর্মসংস্থান হবে ২ হাজারের বেশি October 21, 2026
  • মিরসরাইয়ে সন্দ্বীপ চ্যানেলে ৬০ লাখ টাকার জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট October 21, 2026
  • মিরসরাইয়ে বৃদ্ধের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ October 21, 2026
  • মিরসরাইয়ে কারের ধাক্কায় অটোরিকশাচালক নিহত October 21, 2026
  • দক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ঘোষণা- সুলতান মাহমুদ বাবু এমপি  October 21, 2026
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর October 21, 2026
  • শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন October 20, 2026
  • কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত। October 20, 2026
  • আঙ্গিনা পরিষ্কার রাখুন ডেঙ্গু নির্মূল করুন যুবদল নেতা নাজমুল হুূদা। October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহী আগমনে আর, এম, পি ছিল সদা দায়িত্বশীল October 20, 2026
  • ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের! October 20, 2026
  • প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন October 20, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 20, 2026
  • যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের সম্মানে শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার ২২ অক্টোবর October 20, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা বুধবার,২১ অক্টোবর October 20, 2026
  • হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল ! October 20, 2026
  • বদলগাছীতে ৪শ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

      প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

      October 21, 2026
      নিহত আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

      নিহত আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

      October 21, 2026
      দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

      দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d