Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

দেশে প্রথমবারের মতো ট্যুরিস্ট সিম নিয়ে এলো গ্রামীণফোন

admin by admin
June 15, 2023
in জাতীয়, তথ্যপ্রযুএি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশে প্রথমবারের মতো ট্যুরিস্ট সিম নিয়ে এলো গ্রামীণফোন

কাস্টমাইজড বান্ডল প্যাকে সর্বোচ্চ ৩০ দিনের মেয়াদে কানেক্টিভিটি সেবাসহ থাকছে আরও অনেক সুবিধা

 

[ঢাকা, ১৪ জুন, ২০২৩] দায়িত্বশীল উপায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বিদেশি নাগরিক, উদ্যোক্তা, ভ্রমণকারী ও ব্যবসায়ীসহ স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ভ্রমণরত সবার জন্য বিশেষভাবে কাস্টমাইজড ট্যুরিস্ট সিম নিয়ে এসেছে টেক সার্ভিস লিডার গ্রামীণফোন। দেশের প্রথম অপারেটর হিসেবে এ ধরনের সিম চালু করেছে গ্রামীণফোন। যার ফলে, স্বল্প সময়ের জন্য যারা বাংলাদেশে ঘুরতে বা কাজে এসেছেন তারা রোমিং এর অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন।

 

আগ্রহী ব্যবহারকারীরা তাদের নিজেদের আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে নিবন্ধন করে অনুমোদিত ট্যুরিস্ট সিম ব্যবহার করতে পারবেন। তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দিয়ে ট্যুরিস্ট সিম কিনতে পারবেন এবং দেশের যেকোন প্রান্ত থেকে বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। যথাক্রমে ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিনের মেয়াদে গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। সবগুলো ক্ষেত্রেই থাকছে আলাদা ফিচার ও দাম। ৯৯৯ টাকায় ৭ দিনের মেয়াদে বেসিক প্যাকের ক্ষেত্রে ব্যবহারকারীরা উপভোগ করবেন ৩০ টাকার টকটাইম, দেশের মধ্যে ১২০ মিনিট ও ৫০টি এসএমএস, ১৫ জিবি বোনাস ডেটা এবং সাথে পাবেন জিপি স্টার সিলভার স্ট্যাটাস। ১৪৯৯ টাকার ১৫ দিনের স্ট্যান্ডার্ড প্যাকে থাকবে ৫০ টাকা টকটাইম, দেশের মধ্যে ২৫০ মিনিট ও ১০০ এসএমএস, ৩০ জিবি বোনাস ডেটা, এবং জিপি স্টার গোল্ড স্ট্যাটাস। এবং ১৯৯৯ টাকার ৩০ দিনের মেয়াদে প্রিমিয়াম প্যাক অফারে থাকবে ১০০ টাকা টকটাইম, দেশের মধ্যে ৪০০ মিনিট ও ১৫০ এসএমএস, ৪০ জিবি বোনাস ডেটা, এবং জিপি স্টার গোল্ড স্ট্যাটাস।

 

বিভিন্ন পর্যটন কেন্দ্র ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশজুড়ে ৪০টিরও বেশি জিপিসি ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। কতো মিনিট, ডেটা বা এসএমএস ব্যবহার করা হয়েছে তা দেখতে ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২১#। যেকোন প্রান্ত থেকে দেশের ১ নম্বর নেটওয়ার্ক উপভোগ করার পাশাপাশি, ব্যবহারকারীরা প্রথম দিন থেকেই গ্রামীণফোন জিপিস্টারের লয়্যালটি প্ল্যাটফর্মের লাইফস্টাইল সুবিধাগুলো উপভোগ করবেন।

 

আজ (১৪ জুন) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি, বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার; বিশেষ অতিথি বিটিআরসি’র মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব এবং বিটিআরসি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে এমন উদ্যোগের সম্ভাবনার ওপর আলোচনা করেন। বাংলাদেশের সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরে পুথিপাঠ শৈলীতে পালা গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

 

প্রধান অতিথি, বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, “আমাদেরকে বিশ্বের কাছে পরিচিত করেছে রয়েল বেঙ্গল টাইগার, যার নামে আমাদের জাতীয় ক্রিকেট দলের নাম। আমাদের আছে সুন্দরবন, আছে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ। পাশপাশি আমাদের লোকজ সংস্কৃতির উপাদান গানগুলোও বিশ্বের পর্যটকদের মুগ্ধ করে। এই ক্ষেত্রটিকে আরো বড় পরিসরে তুলে ধরার জন্য আমাদের কাজ করতে হবে। দেশকে বিশ্বের মানচিত্রে আলাদা স্থান দিতে এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান ও তথ্য বিনিময়ের জন্য আমাদের চাই উন্নত মোবাইল সংযোগ, যেখানে সমাধান দিচ্ছে গ্রামীণফোন”। তিনি আরো বলেন, “এমন চমৎকার একটি আয়োজনের মাধ্যমে দেশের প্রথম ট্যুরিস্ট সিম নিয়ে আসার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আশা করি, এটি অন্যান্য অপারেটরদেরকেও অনুপ্রাণিত করবে।”

 

বিশেষ অতিথি বিটিআরসি’র মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বলেন, “প্রত্যেক দেশেরই গর্ব করার মতন কিছু বিষয় থাকে। জাতি হিসেবে আমাদের দেখতে হবে আমাদের নিজেদের কি বিশেষত্ব রয়েছে, আর সেগুলোকেই গুরুত্বের সাথে তুলে ধরতে হবে। যেমন, আমাদের লোকগান, ফতুয়ার মত পোষাক – এগুলো একেবারেই আমাদের নিজস্ব সম্পদ। এগুলোর মাধ্যমেই আমরা দেশকে তুলে ধরতে চাই। গ্রামীণফোনকে অসংখ্য ধন্যবাদ এমন নতুন একটি সেবার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য। বিটিআরসি’র পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

 

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “উদ্ভাবনী পণ্য ও সেবা উন্মোচনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে গ্রামীণফোন। এর ধারাবাহিকতায়, বাংলাদেশে প্রথমবারের মতো ট্যুরিস্ট সিম চালু করার মাইলফলক অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোন গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। এবার বাংলাদেশে ভ্রমণকারীরা নিরবচ্ছিন নেটওয়ার্ক সুবিধা উপভোগ করবেন; এক্ষেত্রে তাদের চাহিদা পূরণ হবে কম খরচে। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে ভ্রমণ খাত। এছাড়াও, আমাদের দেশের ল্যান্ডস্কেপ, সংস্কৃতি ও কারুশিল্পের অভিজ্ঞতা দিতে ভ্রমণকারীদের জন্য আমরা এ সেবা নিয়ে এসেছি। আমাদের পাশে থাকার জন্য আমি নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রত্যাশা বাংলাদেশ ভ্রমণকারীরা এখন তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যের সাথে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।”

 

বাংলাদেশে ভ্রমণকারীদের উষ্ণ আতিথেয়তা প্রদানে দেশের লোককথা এবং সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের প্যাকেজিং প্রতিভাবান শিল্পী টাইগার নাজিরের বিশেষ পটচিত্র দিয়ে নকশা করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের সাধারণ এবং ই-সিম উভয় ক্ষেত্রেই শুধুমাত্র প্রিপেইড প্যাকেজে সেবা উপভোগ করা যাবে। ট্যুরিস্ট সিম নম্বরগুলো সক্রিয় হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে রিসাইকেল করা হবে, যদি ব্যবহারকারী নিজেই সিম ডিঅ্যাক্টিভেট না করেন। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.grameenphone.com/personal/plans-offers/offers/tourist-sim, অথবা ডায়াল করুন ১২১।

Post Views: 318

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
83

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d