শহীদুল ইসলাম শরীফ
৩০-০৫-২০২৪
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের
সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় “দোহার
জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড” চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ
ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
এ বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায়। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫
বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে এবং ২ পুত্র সন্তান রেখে গিয়েছেন।
রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর জয়পাড়া সরকারি পাইলট উচ্চ
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ বাধর্ক্যজনিত কারণে বিভিন্ন রোগে
ভুগছিলেন। গত ২৪ মে (শুক্রবার) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে জয়পাড়ায়
অবস্থিত “প্রাইভেট হাসপাতালে” ভর্তি করা হয়।
তার জানাজায় অংশগ্রহণ করেন, দোহার উপজেলায় চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের
সভাপতি আলমগীর হোসেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, প্রয়াত শিক্ষক
জনাব মোসলেম উদ্দিনের বড় ছেলে মো:মাসুম, ছোট ছেলে মেজবাহ, তার ছাত্র ও এলাকাবাসী।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







