প্রেস বিজ্ঞপ্তি
দ্বাদশ সংসদ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ৯জন প্রার্থী বাংলাদেশ কংগ্রেস এর সাথে জোটবদ্ধ হয়ে ডাব প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন কুড়িগ্রাম জেলা ডেমোক্রেটিক পার্টির সভাপতি মোঃ মকবুল হোসেন- কুড়িগ্রাম-২, কুড়িগ্রাম জেলা ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ-কুড়িগ্রাম-৪, রাজশাহী জেলা ডেমোক্রেটিক পার্টির সভাপতি মোঃ মারুফ শাহারিয়ার-রাজশাহী-২, বগুড়া জেলা ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ মুনছুর রহমান শেখ-বগুড়া-২, পিরোজপুর জেলা ডেমোক্রেটিক পার্টির সভাপতি মোঃ শাহ আলম-পিরোজপুর-১, নারায়ণগঞ্জ জেলা ডেমোক্রেটিক পার্টির সভাপতি মোঃ সিরাজুল হক-নারায়ণগঞ্জ-৩, কুমিল্লা জেলা ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সালাম মিয়া- কুমিল্লা-৭, খুলনা জেলা ডেমোক্রেটিক পার্টির সভাপতি মোসাঃ মনিরা সুলতানা- খুলনা-৪, সিলেট জেলা ডেমোক্রেটিক পার্টির সভাপতি নাজিম উদ্দিন- সিলেট-৪। ডেমোক্রেটিক পার্টির অন্যান্য প্রার্থীরা বাছাই প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছেন।








