মোঃ ফারুক আহমেদ (টাঙ্গাইল) টাঙ্গাইলের ঘাটাইলে ড্রাম ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে টিটু খাঁ নামের (৫২) বছর বয়সী অটোচালক নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার সালেংকা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম টিটু খাঁ (৫২) সে লোকেরপাড়া গ্রামের হিটলার খার ছেলে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় যানাযায়, শনিবার সকালে তাদের এক আত্মীয়র জানাযা নামাজে শরিক হতে একটি অটো গাড়িতে করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌছালে দ্রুতগামী মাটি ভর্তি ড্রাম ট্রাকের সাথে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোগাড়ির দুই যাত্রী আহত হন। আহতরা হলেন লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও একই গ্রামের গৃহবধু নুরজাহান(৭৫)। স্থানীয়রা সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও নুরজাহানকে টাঙ্গাইল শেখহাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এসময় ড্রামট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন
সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) "করবো সমবায়, গড়বো দেশ—সবার...








