সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে টস হেরেরে শুরুতে ফিল্ডিং করছে বাংলাদেশ। তবে শুরুতেই ধুকছে আফগানিস্তান। প্রথম ৭ ওভারে নেই ৪ উইকেট। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান। প্রথম আঘাত নাসুমের। এরপর আফগান শিবিরে আঘাত আনে তাসকিন ও শরীফুল। এবং সবশেষ আঘাত সাকিবের।
এর আগে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক সাকিব আল হাসান। সিলেটে বৃষ্টির কথা মাথায় রেখেই আগে ফিল্ডিং নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানে দলীয় সংগ্রহ ৮ ওভারে ৫৩ রান। উইকেট হারিয়েছে ৪ টি। ব্যাটিং করছেন মোহাম্মাদ নবী ও নাজিবুল্লাহ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তানে মুখোমুখি পরিসংখ্যানে আফগানরাই এগিয়ে। দুই দলের ৯ দেখায় ৬টিতেই জিতেছে আফগানরা। বাকি ৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকী।







