ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের নিজ বসত ঘর থেকে বুধবার (২১জুন) বিকেলে আবুল কালাম (৩৫) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের বাসিন্দা আবুল কালামের বিরুদ্ধে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৮ সালে ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। বুধবার বিকেল তিনটার দিকে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিনই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় রাজধানী থেকে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...








