ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে হাওরের জলাভূমি এলাকার দরিদ্র জনগোষ্টির জীবন-জীবিকা বহুমূখী করণ ও জলবায়ু সহনশীল বিষয়ক প্ৰকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চল এই সভার আয়োজন করে। সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। কারিতাসের মাঠ সহায়ক এম.এ. মাসুদের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,সুথাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা রতন বর্মন, কারিতাসের মাঠ সহায়ক এম.আর. সৌরভ প্রমুখ।
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে গরীব...







