খালেদের তোপে প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন ধানাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। এরই মধ্যে পঞ্চাশ করেছেন দুজন৷
৪৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২১৭ রান। দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত দশ ওভারে তারা করেছে ৭৪ রান! ধনাঞ্জয়া ৮৩ আর কামিন্দু ৭৫ রানে ব্যাট করছেন। এরই মধ্যে দুজনে গড়ে ফেলেছেন ১৬২ রানের জুটি। আর দ্বিতীয় সেশনে ১৩৪ রান তুলে বিরতিতে গেল সফরকারীরা।
২৭তম ওভারে প্রথমবারের মতো কোনো স্পিনারেকে আক্রমণে এনেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে আগের ২ টেস্টে ২১ উইকেট নেওয়া তাইজুল ইসলাম নিজের প্রথম ওভারে দিয়েছেন ২ রান।
শূন্য রানে জীবন পাওয়া কামিন্দু মেন্ডিস এগোচ্ছেন সেঞ্চুরির দিকে।








