ধানমন্ডির কড়াই গোস্ত রেস্টুরেন্ট এর মালিক মোঃ আলী রিপন কে বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ ২৯.০৪.২৫ খ্রিস্টাব্দ তারিখে আদালত নং -১ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কুদরাত-ই-খোদা সি আর১০৪/১৯ মামলায় এই রায় দেন। প্রতিষ্ঠানটির রান্নাঘরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং রেফ্রিজারেটর এর ভিতর তেলাপোকা রেখে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশন ও বিক্রয় করে জনস্বাস্থ্যের ক্ষতি সাধন করার অভিযোগে গত ১৭.১০.১৯ ইংরেজি তারিখে নিরাপদ খাদ্য আইনে মামলাটি দায়ের করা হয়।
অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...








