Friday, November 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

ধ্বংসস্তুপে একাই লড়লেন লিটন, ইনিংসে হার বাংলাদেশের

তাতে বিদায় চূড়ান্ত হয়ে যায়।

admin by admin
January 11, 2022
in খেলা ধুলা, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক: ম্যাচ বাঁচাতে যেভাবে ব্যাটিং করা দরকার ছিল সেভাবে এগিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। বলের পর বল ডট খেলা, মাটি কামড়ে পড়ে থাকা…নাঈমের মাথায় এসবই ঘুরছিল। কিন্তু হঠাৎ তালগোল পাকানো এক শট তার ব্যাটে। তাতে বিদায় চূড়ান্ত হয়ে যায়।

স্কোর: বাংলাদেশ ২৭৮/১০

ইনিংস ও ১১৭ রানে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশকে হারলো নিউ জিল্যান্ড। এ পরাজয়ে টেস্ট সিরিজ ড্র হলো। এর আগে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল ৮ উইকেটে।

ধ্রুপদী ব্যাটিংয়ে লিটনের সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। অসাধারণ ব্যাটিংয়ে, উইকেটের চারিপাশে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারের দেখা পেলেন লিটন। দল যখন খাদের কিনারায় তখন ব্যাটিংয়ে আসেন। রক্ষণাত্মক ক্রিকেটের পরিবর্তে প্রতি আক্রমণে রান তোলেন এই ব্যাটসম্যান। তাতে পেয়ে যান সাদা পোশাকে আরেকটি সেঞ্চুরি।

শতরানের জুটির পর সাজঘরে সোহান

মুমিনুল ও ইয়াসির অতি দ্রুত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন সোহান ও লিটন। তাদের শতরানের জুটিতে প্রতিরোধ পায় বাংলাদেশ। কিন্তু সোহান আউট হয়ে হাল ছেড়ে দেন। পেসার ডার্ল মিচেলের বল মিড অফ দিয়ে উড়াতে চেয়েছিলেন। টাইমিংয়ে গড়বড় হয়। সেখানে দারুণ ক্যাচ নেন ওয়াগনার। ৫৪ বলে ৩৬ রান করে ডানহাতি ব্যাটসম্যান ফেরেন সাজঘরে।

৪ চারে ১৬ রান নিয়ে লিটনের ফিফটি

বোল্টের এক ওভারে ১৬ রান তুললেন লিটন দাস। বাঁহাতি পেসারকে স্রেফ এলোমেলো করে দিলেন লিটন। এ সময়ে ডানহাতি ব্যাটসম্যান তুলে নেন নিজের ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১২তম ফিফটি। ৬১তম ওভারের প্রথম বল কাট করে গালি দিয়ে বাউন্ডারিতে পাঠান লিটন। পরের বল ড্রাইভ করে মিড অফ দিয়ে সীমানার বাইরে। পরেরটা ড্রাইভ করে কভার দিয়ে বাউন্ডারিতে। এক বল বিরতির পর আরেকটি চার। শেষটা স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড।

৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ

দ্বিতীয় সেশনে সমানে সমান লড়াই করলো দুই দল। কিন্তু ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশই এখন ব্যাকফুটে। এই সেশনে ২৫ ওভার খেলা হয়েছে। ৭৮ রান তুলেছে বাংলাদেশ। হারিয়েছে ৩ উইকেট। সব মিলিয়ে ১৫২ রানে নেই বাংলাদেশের ৫ উইকেট।

ব্যাটসম্যানদের আউটের ধরণগুলো বাজে। যেসব বল চাইলেই ছেড়ে দিয়ে উইকেটে ঘণ্টার পর ঘণ্টা টিকে থাকা যায় সেসব বল খেলতে গিয়ে আউট হয়েছেন ব্যাটসম্যানরা। মুমিনুল ও নাঈম শেখ থিতু হওয়ার পর সবচেয়ে বাজে শটে আউট হয়েছেন। ইয়াসির ওয়াগনারের ভয়ংকর বাউন্সারের শিকার।গুরুত্বপূর্ণ এই ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের অবস্থান নড়বড়ে। তবুও লিটন ও সোহানের ব্যাটে শেষ ঘণ্টায় প্রতিরোধ পেয়েছে বাংলাদেশ। লিটন ২৩ ও সোহান ৬ রানে ব্যাটিং করছেন।

ওয়াগনারের তোপে দিশেহারা বাংলাদেশ

প্রথম ইনিংসের পর ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেছিলেন, ব্যাটসম্যানরা বল ছাড়তে না পারায় উইকেট বিলিয়ে এসেছেন। দ্বিতীয় ইনিংসে সেই ভুল না করার কথাও বলেছিলেন তিনি। কিন্তু তার শিষ্যরা সেই ভুলের বৃত্তে ঘুরপাক খাচ্ছে।

নাঈম শেখের পর মুমিনুল হক ফিরলেন অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে। অথচ বলটা চাইলেই ছাড়তে পারতেন তিনি। নেইল ওয়াগনারের বলে স্লিপে রস টেইলরের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৭ রান করেন বাংলাদেশের অধিনায়ক।

নতুন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বীকেও টিকতে দেননি বাঁহাতি পেসার। ভয়ংকর বাউন্সারে ইয়াসির সাজঘরে ফেরেন। শরীরের উপর তাক করা বাউন্সারে ব্যাট নামাতে পারেননি প্রথম ইনিংসে ফিফটি করা ইয়াসির। বল তার ব্যাটে লেগে টপ এজ হয়। লাথাম সহজ ক্যাচ নিয়ে তাকে সাজঘরের পথ দেখান। এবার ২ রানের বেশি করতে পারলেন না ইয়াসির।

সাউদির অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন নাঈম। বামদিকে ঝাপিয়ে বল তালুবন্দি করেন কিউই অধিনায়ক লাথাম। ৯৮ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস খেলেন নাঈম। অভিষেকে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলে দ্বিতীয় ইনিংসে সামর্থ্য দেখালেন।

ব্যাটিং দৃঢ়তায় লড়াইয়ের আশা

তৃতীয় দিনের সকালের সেশন বাংলাদেশের নামে লিখা রইলো। আগের দিনের হতশ্রী ব্যাটিং ভুলে এদিন সকালে দৃঢ়তা দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাতে বাড়ছে লড়াইয়ের আশা।

বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা বেশ দায়িত্বশীল। এই সেশনে সাদমান ইসলাম ও নাজমুল ইসলাম শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ৭৪ রান এসেছে ২৮ ওভারে। রান রেট ২.৬৪।

সাদমান ও নাঈম দিনের শুরুতে বোল্ট ও সাউদির স্পেল আটকে দেন। দুই পেসারের অসাধারণ বোলিং স্পেলে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। এই টেস্ট বাঁচাতে হলে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। সেভাবেই ব্যাটিং করছিলেন দুজন।

কিন্তু জেমিনসন বোলিংয়ে আসতেই সাদমান মনোযোগ হারালেন। উইকেট উপহার দিলেন প্রতিপক্ষকে। এরপর জুটি গড়েন শান্ত ও নাঈম। মধ্যাহ্ন বিরতির আগে তাদের জুটিতে বড় আশা দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু বিরতির ঠিক আগে শান্তর বিদায়ে ধাক্কা খায় অতিথিরা।

নেইল ওয়াগনারের পরপর দুই ওভারে শান্তর ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি। বাঁহাতি পেসারের শর্ট বলে বেশ আত্মবিশ্বাস নিয়ে পুল শট খেলেছেন শান্ত। মিড উইকেট দিয়ে বল ছক্কায় উড়িয়েছেন। এরপর দারুণ তিনটি পুল শটে পেয়েছেন তিন বাউন্ডারি। প্রথম সেশনের শেষ দিকে দুজনের লড়াই বেশ জমে উঠে। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে যান ওয়াগনারই।

তার শর্ট বল ফাইন লেগ দিয়ে উড়াতে গিয়ে বোল্টের হাতে ধরা পড়েন শান্ত। আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করা শান্তর ইনিংসটি থেমে যায় সেখানেই। ৩৬ বলে ২৯ রান করেন তিনি। ইনিংসের ২৬ রানই পেয়েছেন বাউন্ডারি থেকে।

মুমিনুল ফিরতে পারতেন প্রথম বলেই। মিচেলর সরাসরি থ্রো স্টাম্পে আঘাত করলে শূন্য রানে বিদায় নিতে পারতেন। নাঈম ছিলেন বেশ ধীরস্থির। ৮১ বলে করেছেন ১৫ রান। মুমিনুল তার সঙ্গে অপরাজিত আছেন ২ রানে।

শান্তকে ফিরিয়ে ওয়াগনারের প্রতিশোধ
চার-ছক্কায় ওয়াগনারকে এলোমেলো করেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু নিজেকে স্থির রেখে বাঁহাতি পেসার এগিয়েছেন নিজের মতো করে। তাইতো লড়াইয়ে জিতে গেলেন। দৃষ্টিনন্দন কয়েকটি পুল শটে ওয়াগনারকে তিন চার ও এক ছক্কা হাঁকান শান্ত। তার শর্ট বলগুলো বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু শেষ হাসিটা হাসলেন ওয়াগনার। মধ্যাহ্ন বিরতির আগে তার আরেকটি শর্ট বল ফাইন লেগ দিয়ে উড়াতে গিয়ে ক্যাচ দেন শান্ত। বোল্ট বল তালুবন্দি করেন চোখের পলকেই। ৩৬ বলে ২৯ রান করে শান্ত ফেরেন সাজঘরে।

শান্তর ছক্কায় বাংলাদেশের ফিফটি

পেসার নেইল ওয়াগনারের শরীরের উপর তাক করা বাউন্স মিড উইকেট দিয়ে উড়ালেন নাজমুল হোসেন শান্ত। বল হাওয়ায় ভেসে গেল সীমানার বাইরে। ৪৯ থেকে এক লাফে বাংলাদেশের রান ৫৫। পরের বলে ওয়াগনারের একই বল। শান্তর নিয়ন্ত্রিত পুল। এবার লেগ স্লিপের ফাঁক দিয়ে বল গেল সীমানায়।

শান্তকে জীবন দিলেন মিচেল

সাদমানকে ফেরানোর পরের ওভারেই আরেকটি উইকেট পেয়ে যেতে পারতেন জেমিনসন। ডানহাতি পেসারের শর্ট বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। কিন্তু বলটা জমাতে পারেননি ডার্ল মিচেল। ৪ রানে জীবন পান বাঁহাতি ব্যাটসম্যান।

আবারো উইকেট উপহার সাদমানের

পেসার জেমিনসনের লেগ স্টাম্পের ওপরের বল। চাইলেই বলটা ছেড়ে দিতে পারতেন সাদমান ইসলাম। কিন্তু আলগা এক শট খেললেন। সেটাও এক হাতে। যা হবার তাই হলো। উইকেটের পেছনে টম ব্লান্ডেল দারুণ এক ক্যাচ নিয়ে সাজঘরের পথ দেখালেন বাঁহাতি ওপেনারকে। প্রথম ইনিংসেও অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। এবারও বাজে শটে উইকেট উপহার দিয়ে এলেন প্রতিপক্ষকে। ২১ রান আসল তার ব্যাট থেকে। সাদমানের বিদায়ে তিনে ব্যাটিংয়ে এসেছেন নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ইনিংসে সাবধানী শুরু বাংলাদেশের

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানী শুরু করেছেন দুই ওপেনার সাদমান ও নাঈম। নিউ জিল্যান্ডের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির প্রথম স্পেল কোনো বিপদ ছাড়াই ভালোভাবে কাটিয়ে দেন তারা। ব্যাটিংয়ে এখন পর্যন্ত জড়তা দেখা যায়নি। দুজনের কেউই বাজে শট খেলেননি। এই টেস্ট বাঁচাতে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। দুুই বাঁহাতি ওপেনারের ব্যাটিং তেমনই মনে হচ্ছে।

ফলো-অনে বাংলাদেশ, ইনিংস ব্যবধানে হারের শঙ্কা

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশকে ১২৬ রানে অল আউট করলেও নিউ জিল্যান্ড বাংলাদেশকে ফলো-অনে ফেলবে কি না সেই সিদ্ধান্ত জানায়নি। মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে নিউ জিল্যান্ড বাংলাদেশকে ফলো-অনে পাঠানোর খবর নিশ্চিত করে।

ফলে দিনের শুরু থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের সামনে বিরাট চ্যালেঞ্জ। ইনিংস ব্যবধানে হারের শঙ্কা। প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড ৫২১ রান করেছিল। জবাবে বাংলাদেশ ১২৬ রানে গুটিয়ে যায়। সেক্ষেত্রে ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩৯৫ রান।

ম্যাচের ফল অনেকটাই নির্ধারিত হয়ে আছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারে কিনা সেটাই দেখার। আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের শেষ দুই দিনে আছে বৃষ্টির শঙ্কা।

Views: 485

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

by admin
November 13, 2026
0
0

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। স্টাফ রিপোর্টার রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী...

আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

by admin
November 13, 2026
0
2

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : একসময় গ্রামে বিয়ে মানেই ছিল...

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি

by admin
November 13, 2026
0
101

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা...

পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক

পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক

by admin
November 13, 2026
0
15

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড়...

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

by admin
November 13, 2026
0
24

সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী...

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

by admin
November 13, 2026
0
44

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d