আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নওগাঁ—৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ আদায় করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে দেশ, জাতি, দলের অগ্রগতি ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং হাজারো সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী সংগঠিত প্রস্তুতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা জানান, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
শুকরিয়ার নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, এই মনোনয়ন শুধু আমার একার নয়। এটি বদলগাছী ও মহাদেবপুর উপজেলার সকল নেতাকর্মীর সম্মিলিত প্রাপ্তি। বিএনপির আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এই আসন থেকে আরও দুইজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি বিশ্বাস করি, তারা সবাই এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা মিলেমিশে জনগণের ভোটে এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনব।
দলীয় সূত্রে জানা গেছে, ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। তাঁর জনপ্রিয়তা ও সক্রিয় সাংগঠনিক ভূমিকার কারণে দলীয় মনোনয়ন প্রাপ্তি দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








