Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নড়াইলে স্বতন্ত্র প্রাথী না থাকায় ভোটার আনাই মূল চ্যালেঞ্জ নৌকার প্রার্থীদের

admin by admin
January 6, 2024
in বিশেষ সংবাদ, রাজনীতি, স।রাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//
নড়াইলে স্বতন্ত্র প্রাথী না থাকায় ভোটার আনাই মূল চ্যালেঞ্জ নৌকার প্রার্থীদের। দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা নড়াইল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়  ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নৌকায় মনোনয়ন দেওয়ার পর রাজনীতিতে আলোচনায় উঠে আসে জেলাটি।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল-২ আসনে এবারও ক্ষমতাসীন দলের আস্থা মাশরাফীর প্রতি। অন্যদিকে, নড়াইল-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন তিনবারের সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি। নড়াইল জেলার দুই আসনের ভোটের মাঠে নৌকার প্রার্থীরা এককভাবে প্রভাব বিস্তার করছেন। নড়াইল জেলার ক্ষমতাসীন দলের দুই প্রার্থীই এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রাথী না থাকায় ভোট কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আনাই তাদের মূল চ্যালেঞ্জ। নির্বাচনি প্রচারের শেষে  নড়াইলে এমন চিত্রই দেখা গেছে।
নড়াইল-২ আসনের নির্বাচনে এবার মাশরাফী বিন মোর্ত্তজাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমির লিটু। তবে শেষ পর্যন্ত মাশরাফীকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে মাঠে মাশরাফীর আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানের ভোটের মাঠে সরব উপস্থিতি রয়েছে। তবে সাধারণ ভোটাররা বলছেন, খন্দকার ফায়েকুজ্জামান কিছু ভোট পেলেও বড় ব্যবধানে জিতবেন মাশরাফী। প্রচারেও দেখা গেছে মাশরাফীর আধিপত্য।
প্রতিদ্বন্দ্বীতার তীব্রতা হ্রাস পাওয়ায় মাশরাফীর জয় অনেকটা নিশ্চিত হলেও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকার জন্য ভোট চাওয়ার পাশাপাশি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করছেন তারা।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস  বলেন, আমরা সবাই নৌকার প্রার্থী মাশরাফীর হয়ে কাজ করছি। সবাইকে নৌকায় ভোট দিতে অনুরোধ জানাচ্ছি।
ভোটারদের কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করতে কী করছেন জানতে চাইলে তার জবাব, সংসদ সদস্য হিসেবে মাশরাফী সফল। কোভিডের সময় সাধারণ মানুষের জন্য তিনি অনেক করেছেন। এছাড়া হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করছেন। ১৩টি আইসিইউ বেড তৈরি হবে। নার্সিং কলেজ, আইসিটি পার্ক নির্মাণ, নদী খনন ও রাস্তা প্রশস্ত মতো প্রকল্প তিনি নিজ উদ্যোগে নিয়েছেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। এসব বিষয় তুলে ধরে আমরা মাশরাফীর জন্য নৌকার হয়ে ভোট চাইছি। নৌকার সমর্থকদের পাশাপাশি ফ্লোটিং ভোটাররাও যেন আসেন ও নৌকায় ভোট দেন।
বিএনপি-জামায়াতের ভোট চাইছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ওদের আমি বিশ্বাস করি না। ওরা ভোট দেবে সেই আশাও করি না।
নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফী বলেন, আর কিছু নয়, নৌকার জন্য ভোট চাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোট চাইছি।
এই আসনে জয়ের আশা করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান। সরকারবিরোধী বা আওয়ামী লীগ বিরোধী ভোটারদের উপর ভরসা তার। তিনি মনে করেন, সাধারণ মানুষ নৌকায় ভোট দেবে না। তিনি বলেন, আমি শুরু থেকেই আশা দেখছি। কারণ নৌকায় কেউ ভোট দেবে না।  এন্টি আওয়ামী ভোটাররা ভোটকেন্দ্রে গেলে আমরাই বিজয়ী হব।
ভোট স্বচ্ছ হবে বলেই আশা করছেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনি কৌশল সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সুষ্ঠু নির্বাচন দেখাতে ভোটার উপস্থিতি বেশি দেখানোর চেষ্টা করছে তারা (আওয়ামী লীগ)। আন্তর্জাতিক চাপের মুখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এটি দেখাতে তারা আগ্রহী।
নিজের প্রচার নিয়েও তিনি সন্তুষ্ট। কোনো চাপ অনুভব করছেন না বলেও জানান । নড়াইল ২ আসনে তিনিই সবচেয়ে বেশি নির্বাচনি প্রচার চালাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, নড়াইলে আমার চেয়ে বেশি প্রচার কেউ করেনি। ভুল জায়গায় পোস্টার লাগানোর কারণে আমি একবার জরিমানা দিয়েছি, একবার শো-কজও খেয়েছি।
নড়াইল-১ আসনের নৌকার প্রার্থী কবিরুল হক মুক্তি। তার আসনে কোনো প্রতিদ্বন্দ্বীকেই হালকাভাবে নিচ্ছেন না তিনি। এলাকা ঘুরে দেখা গেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের মোহাম্মদ নজরুল ইসলাম নৌকার প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বীর ভূমিকায়।
নৌকার প্রার্থী কবিরুল হক মুক্তি  বলেন, নির্বাচন ঘিরে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করি ৭ তারিখ মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিতে যাবে। নির্বাচনের মূল চ্যালেঞ্জ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সারাবিশ্বের মানুষ এই নির্বাচন দেখছে। গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার এক ধরনের প্রয়াস এই নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কিন্তু বিএনপি-জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ নেওয়া বা না নেওয়া নয়। জনগণ ভোটাধিকার প্রয়োগ করলে সেটিই অংশগ্রহণমূলক নির্বাচন। আমি বিশ্বাস করি, আমার নির্বাচনি এলাকায় রেকর্ডসংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
মানুষকে ভোটকেন্দ্রে আনার জন্য তার কৌশল সম্পর্কে জানতে চাইলে বলেন, আওয়ামী লীগের ভিশন ২০৪১ পূরণে নড়াইলে অর্থনৈতিক জোন তৈরির উপরে জোর দেওয়া হবে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগ আসে ও এলাকার মানুষের কর্মসংস্থান হয়।
এছাড়া তিনি নিজেকে শতভাগ সফল দাবি করে বলেন, আমার নির্বাচনি এলাকায় একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন। এখানকার নাগরিকরা শহরের সকল সুযোগ-সুবিধা যেমন পানি-বিদ্যুৎ ও উন্নত রাস্তাঘাটের সুবিধা পাচ্ছে। আমি নির্বাচিত হলে এসব উন্নয়ন কর্মকাণ্ড বজায় থাকবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,  কৃষক, রিকশাচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষের সংগ্রাম জোরদার করার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। শিক্ষিত, বুদ্ধিজীবীদের কাছেও আমি নিবেদন জানিয়েছি আমাকে নির্বাচিত করতে। এই জনপদের, বিশেষ করে পূর্ব কালিয়ার মানুষ দাঙ্গাবাজী, সন্ত্রাস, লুটতরাজ, মাস্তানতন্ত্র, জুলুমবাজির জন্য দিশেহারা। মুখ ফুটে অনেকে কথাও বলতে পারে না। অনেকেই ঘরছাড়া। দাঙ্গা এবং মামলার কারণে মানুষ অর্থনৈতিকভাবে উঠে দাঁড়াতে পারছে না। গ্রামের পর গ্রাম টিনের ঘর। মামলার খরচ জোটাতে জোটাতে দালান করা হয়ে ওঠে না। মায়ের কোল খালি হয়ে যায় কিছুদিন পরপর।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি দেখেছি মানুষকে জীবন ও জীবীকার সংগ্রামে নামানো হলে সাম্প্রদায়িকতার পাশাপাশি দাঙ্গাবাজী, জঙ্গিবাদ, লুটতরাজ, অপহরণ বন্ধ করা সম্ভব। তাই ভোটারদের কাছে আমি নিবেদন জানিয়েছি এসব দূর করে একটু শান্তিপূর্ণ এলাকা পেতে তাদের কাছে হাতুড়ি মার্কার জন্য ভোট চেয়েছি। আমি জেতার ব্যাপারে শতভাগ আশাবাদী।
নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই প্রার্থী। তার ভাষায়, নির্বাচনি প্রচারের শুরুর দিকে বাধার মুখোমুখি হলেও এখন আর নাই। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে বলেই আমার বিশ্বাস। আমার এলাকায় প্রশাসনের কড়া দৃষ্টির মধ্যে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে। যদি তারা বাধার মুখোমুখি হয়, তা প্রতিরোধের শক্তি আমাদের আছে।
এদিকে, নড়াইল জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা পড়েছেন ভিন্ন দোটানায়। ব্যক্তি মাশরাফীর জন্য অনেকেই ভোট দিতে আগ্রহী হলেও দলীয় শৃঙ্খলা রক্ষায় মুখ ফুটে কিছু বলতে পারছেন না।
তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোটারদের ভোট দিতে না যাওয়ার জন্য গোপনে প্রচার চালাচ্ছেন তারা। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ভোট দিতে যাওয়ার প্রচার চালানোর অভিযোগও করছেন তারা।
ভোট স্বচ্ছ হবে বলেই আশা করছেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনি কৌশল সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সুষ্ঠু নির্বাচন দেখাতে ভোটার উপস্থিতি বেশি দেখানোর চেষ্টা করছে তারা (আওয়ামী লীগ)। আন্তর্জাতিক চাপের মুখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এটি দেখাতে তারা আগ্রহী।
Views: 277

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

by admin
October 22, 2026
0
10

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২১ অক্টোবর)...

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

by admin
October 22, 2026
0
10

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,বাপসনিউজঃ আদালতের নির্দেশে ডিভি-২০২৭ নিবন্ধন শুরুর উদ্যোগ, বাংলাদেশিদের যোগ্যতা নিয়ে অনিশ্চয়তা।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ । যুক্তরাষ্ট্রের...

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম

by admin
October 22, 2026
0
18

হাকিকুল ইসলাম খোকন, হেলাল মাহমুদ,বাপসনিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে...

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

by admin
October 21, 2026
0
26

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

by admin
October 21, 2026
0
108

শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ঘরানার ইসলামি সাত দলের জোট গঠনের প্রক্রিয়া। সাত দলের তিন দলই জামায়াতের...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
25

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d